ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গনতন্ত্র এমন এক শক্তি যা জনগণের অধিকার বাস্তবায়নে অপরিসীম – ড. মঈন খান

নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ পলাশ সংসদীয় আসনের সাংসদ ড. মঈন খান বলেন, গণতন্ত্র এমন এক শক্তি যা, জনগণের অধিকার বাস্তবায়নে অপরিসিম । বিএনপি জনগণের সেই অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে। দেশের জনগণ যে আস্থা আর বিশ্বাস নিয়ে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে সেই আস্থা আর বিশ্বাসের প্রতিফলন এক মাসের মধ্যেই জনগণ পেতে শুরু করেছে।

‎ ২৬ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

‎এ সময় তিনি আরও বলেন,বাংলাদেশের মানুষের কল্যাণে, এ দেশের উন্নয়নের জন্য মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার আর হারিয়ে যেতে দেওয়া যাবে না।

‎ পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সি: যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ মহিউদ্দিন চিশতিয়া, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গনতন্ত্র এমন এক শক্তি যা জনগণের অধিকার বাস্তবায়নে অপরিসীম – ড. মঈন খান

আপডেট সময় : ০৫:২৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬