ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বেড়েই চলেছে ছি’ন’তাইকারীদের দৌরাত্ম্য: আ’ত’ঙ্কে সাধারণ মানুষ

কিশোরগঞ্জে ছিনতাইকারীদের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দিনের আলোতে কিংবা রাতের আঁধারে—অস্ত্রের মুখে পথচারী ও যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুটে নিচ্ছে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অনুসন্ধানে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার, এতিমখানা রোড, বএিশ , স্টেশন  রোড, পুরান থানা,  এবং শহরতলীর নিরিবিলি রাস্তাগুলোতে ছিনতাইয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে।

সাধারণত  রিকশা আরোহী বা মোটরসাইকেল চালকদের টার্গেট করে ছিনতাইকারীরা বিভিন্ন কৌশলে ঝাপিয়ে পড়ছে। মূল্যবান মোবাইল ফোন, ল্যাপটপ এবং নগদ টাকার লোভে অনেক সময় ভুক্তভোগীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশি ঝামেলা এড়াতে অনেকে থানায় মামলা করতে চান না।

এই বিষয়ে  কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন।
অপরাধ  দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আমরা প্রতিনিয়ত ছিনতাইকারী ধরে চালান দিচ্ছি চিন্তায়  রোধে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার এবং সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, শুধু টহল দিলেই হবে না, বরং চিহ্নিত ছিনতাইকারী আস্তানা খুঁজে বের করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর শহরের অন্ধকার গলি ও জনশূন্য স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন কিশোরগঞ্জবাসী।

আবু রায়হান
কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬
০১৪০৭৬৮৩৮৭৫

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কিশোরগঞ্জে বেড়েই চলেছে ছি’ন’তাইকারীদের দৌরাত্ম্য: আ’ত’ঙ্কে সাধারণ মানুষ

আপডেট সময় : ১০:২২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬