ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নকাজে অনিয়মের প্রতিবাদে শিক্ষকের ওপর হামলা: তদন্তে যাচ্ছে উপজেলা প্রশাসন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর–কামারখালী সড়কের উন্নয়নকাজে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষক জুম্মান শরীফের ওপর হামলার ঘটনায় নতুন অগ্রগতি দেখা গেছে। ঘটনার পর ব্যাপক প্রতিবাদের মুখে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে।
জানা যায়, ঘটনার প্রেক্ষিতে স্টাইল মিউজিয়াম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা কর্মী মেহেদী হাসান উপজেলা প্রকৌশলী জনাব হাসনাইনের সঙ্গে দীর্ঘ সময় কনফারেন্স কলে কথা বলেন। এ সময় উপজেলা প্রকৌশলী ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উপজেলা প্রকৌশলী জানান, তিনি আগামীকাল সরেজমিনে সংশ্লিষ্ট সড়কের নির্মাণস্থল পরিদর্শন করবেন এবং ঘটনার বিষয়ে তদন্ত করবেন। তদন্তে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
এছাড়া তিনি বলেন, সড়কের কার্পেটিংয়ের ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখা হবে। রাস্তার কার্পেটিংয়ের প্রাপ্য পুরুত্ব সর্বনিম্ন ৪০ মিলিমিটার নিশ্চিত করা হবে এবং কাজের মান সঠিক রাখতে প্রয়োজনীয় তদারকি জোরদার করা হবে।
এ বিষয়ে শিক্ষক জুম্মান শরীফ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানান, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির ইতিবাচক সমাধান হয়েছে বলে তিনি মনে করছেন।
এদিকে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে সড়ক নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর ঘটবে না।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উন্নয়নকাজে অনিয়মের প্রতিবাদে শিক্ষকের ওপর হামলা: তদন্তে যাচ্ছে উপজেলা প্রশাসন

আপডেট সময় : ১০:০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬