ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা ফাহাদকে দেখতে এমপি আবুল হোসেন খানের বাসায় উপস্থিতি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ খান সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর তাকে দেখতে তার নিজ বাসায় যান বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এ সময় তার সঙ্গে বিএনপির আরও অনেক সিনিয়র ও সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি মহোদয় আহত ফাহাদ খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি ফাহাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তিনি কঠোর ভাষায় বলেন, “এই ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
স্থানীয় নেতাকর্মীদের মাঝে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
শেষে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাকে “গণমানুষের নেতা ও ছাত্রদলের অভিভাবক” হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা ফাহাদকে দেখতে এমপি আবুল হোসেন খানের বাসায় উপস্থিতি

আপডেট সময় : ০৯:৫১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬