ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্য জাফলংবাসীকে কাওছারের ঈদ শুভেচ্ছা

মধ্য জাফলংবাসীকে কাওছারের ঈদ শুভেচ্ছা

কবির হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান কাওছার মধ্য জাফলং ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের এই আনন্দঘন মুহূর্ত মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।
তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই ঈদের প্রকৃত আনন্দ সার্থক হবে।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন,
“ঈদের চাঁদে ফুটুক হাসি, ভরে উঠুক প্রাণ,
ভালোবাসায় কাটুক সবার ঈদের প্রতিক্ষণ।”
সবশেষে তিনি মধ্য জাফলং ইউনিয়নের সর্বস্তরের জনগণ, প্রবাসী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
ঈদ মোবারক।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মধ্য জাফলংবাসীকে কাওছারের ঈদ শুভেচ্ছা

আপডেট সময় : ০৮:৫৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬