ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অফিসের ব্যস্ততায় সন্তানের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবেন যেভাবে

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৬:৪৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • 39

অফিস ট্যুর বা কাজের চাপে অনেক সময় বাবা-মাকে সন্তানের কাছ থেকে দূরে থাকতে হয়। অনেকে মনে করেন দামি উপহার দিলেই বুঝি অভাব পূরণ হয়, কিন্তু আসলে সন্তানের প্রয়োজন আপনার সময় ও ভালোবাসা। ছোট কিছু অভ্যাস বদলে দিতে পারে আপনাদের সম্পর্ক। চলুন, জেনে নিই বন্ধন শক্ত করার সহজ উপায়।

নিয়মিত যোগাযোগ: প্রতিদিন অন্তত একবার ভিডিও কল বা ভয়েস মেসেজে কথা বলুন। তার স্কুলের গল্প বা বন্ধুদের কথা জানতে চান। এতে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে।

নির্দিষ্ট সময় ঠিক করা: প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে (যেমন ঘুমানোর আগে) কথা বলার অভ্যাস করুন।

এতে সন্তান আপনার কলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে।ভার্চুয়াল আড্ডা: ভিডিও কলে তাকে গল্প পড়ে শোনান বা অনলাইনে একসঙ্গে কোনো গেম খেলুন। দূরে থেকেও এতে একসঙ্গে থাকার অনুভূতি তৈরি হয়।

প্রশংসা করুন: সন্তানের ছোট ছোট সাফল্য বা ভালো কাজের প্রশংসা করুন।

আপনি যে দূরে থেকেও তার খোঁজ রাখছেন, এটা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

বাড়ি ফিরে পুরোটা সময় তার: যখনই বাড়ি ফিরবেন, ফোন বা অফিসের কাজ দূরে সরিয়ে রাখুন। সেই সময়টা শুধু সন্তানের সাথে খেলাধুলা বা গল্প করে কাটান।

অভিমান বুঝতে চেষ্টা করুন: আপনি কাছে নেই বলে সন্তান মাঝে মাঝে মন খারাপ বা অভিমান করতে পারে। তখন রেগে না গিয়ে ধৈর্য ধরে তার কথা শুনুন এবং তাকে আদর দিয়ে বোঝান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অফিসের ব্যস্ততায় সন্তানের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবেন যেভাবে

আপডেট সময় : ০৬:৪৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬