যশোরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ২২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ। সোমবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সদর উপজেলার পৃথক দুটি স্থানে এসব অভিযান চালাই
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর মাঠপাড়া যশোর সদর এলাকার সুরুজ্জামানের ছেলে আলী হোসেন এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত মনিরুল ইসলামের মেয়ে রারতুমা পারভীন আটক
ডিএনসি সূত্র জানায়, সকাল ৮টার দিকে দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর মাঠপাড়ায় প্রথম অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আলী হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করে পরে বেলা আনুমানিক ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকায় একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে রারতুমা পারভীনকে আটক করে । তার কাছ থেকে ২ হাজার ২০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
উপ-পরিদর্শক রাফিজা খাতুন অভিযানের নেতৃত্বে জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
যশোর প্রতিনিধি : মো:রফিকুল ইসলাম(সবুজ) 



















