পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর গোয়াইন পূর্বপাড়ার একঝাঁক উদ্যমী যুবসমাজের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের সূত্রে জানা যায়, সমাজে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, মুরব্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, যুবসমাজের এ ধরনের সামাজিক ও ধর্মীয় উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গোয়াইন পূর্বপাড়ার যুবসমাজের উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
-
কবির হোসেন,গোয়াইনঘাট প্রতিনিধি: - আপডেট সময় : ০৩:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- 200
জনপ্রিয় সংবাদ




















