ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ মার্চ ‘সাধারণ ছুটি’ ঘোষণা

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৭:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • 57

১৮ মার্চ ‘সাধারণ ছুটি’ ঘোষণা

আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই এক দিনের ছুটির কারণে টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

মন্ত্রিপরিষদ বৈঠক শেষে ছুটির বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের নির্ধারিত ছুটির পর ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৭ দিন বন্ধ থাকবে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।’

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি।

সব মিলিয়ে ঈদুল ফিতরের ছুটি পাঁচ দিন। ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটি। ১৮ মার্চ সাধারণ ছুটি অনুমোদন দিল মন্ত্রিপরিষদ। সবমিলিয়ে ঈদুল ফিতরে টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

১৮ মার্চ ‘সাধারণ ছুটি’ ঘোষণা

আপডেট সময় : ০৭:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬