কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাংগা ইউনিয়ন শাখার পক্ষ থেকে, চৌগাংগা শহিদ সৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত হয়েছে ইফতার ও দোয়ার মাহফিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ -৪ আসন থেকে জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লা মার্কা নিয়ে নির্বাচন করা প্রার্থী জনাব এডভোকেট রোকন রেজা শেখ। প্রধান অতিথি তার ভাষনে বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নিরিখে ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণমূলক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশকে আর কোন দূর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন হাফেজ আবুল হোসেন,আমির ইটনা উপজেলা। মোহাম্মদ রফিকুল ইসলাম রেনু, মাওলানা কামরুল ইসলাম সাহেব, কারী আব্দুস সালাম সহ আইনজীবী, সাংবাদিক, ওলামা মাশায়েখ, বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরিফুল ইসলাম (রিফাত) জেলা প্রতিনিধি - কিশোরগঞ্জ। 



















