দোল যাত্রায় বা দোল পূর্ণিমায় উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির থাকায় মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আগামীকাল বুধবার ( ৪ মার্চ) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে।
মোঃ মোক্তার হোসাইন মুক্তা স্টাফ রিপোটার 



















