হাকুর বাজার এলাকায় ডৌবাড়ী ইউনিয়নবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাতিরপাড়া–মানিকগঞ্জ গ্রামীণ সড়কে দ্রুতগতির অবৈধ ডি আই (ডাম্পার/মালবাহী) গাড়ি চলাচল বন্ধ এবং জসিম হত্যা মামলায় জড়িত ঘাতক ড্রাইভারকে দ্রুত গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উক্ত সড়কে অবৈধ ও বেপরোয়া গতির ডি আই গাড়ি চলাচলের কারণে এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এসব যানবাহনের বেপরোয়া চলাচলের ফলেই নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে বলে তারা উল্লেখ করেন।
বক্তারা জসিম হত্যার সুষ্ঠু তদন্ত এবং দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং গ্রামীণ সড়কে জননিরাপত্তা নিশ্চিত করা যায়।
এ সময় আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ মাগরিবের পর থেকে অবৈধ ডি আই গাড়ি চলাচল বন্ধ না হলে এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। প্রয়োজনে সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও তারা জানান।
হাকুর বাজারে ডৌবাড়ী ইউনিয়নবাসীর বিশাল মানববন্ধন, অবৈধ ডি আই গাড়ি বন্ধ ও ঘাতক চালকের গ্রেফতারের দাবি
-
কবির হোসাইন, গোয়াইনঘাট প্রতিনিধি: - আপডেট সময় : ১১:১৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- 46
জনপ্রিয় সংবাদ




















