ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনারবাঁকে আবারও আলোচনায় সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু; দোয়া ও ভালোবাসা চেয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জামালগঞ্জ উপজেলা’র ৩নং ফেনারবাঁক ইউনিয়নে নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক সময়ের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার ভূমিকার কথা আজও অনেকেই স্মরণ করেন। স্থানীয়দের ভাষায়, “দুঃসময়ে যাকে পাশে পাওয়া যায়, সেই-ই প্রকৃত নেতা।” দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়েছেন তিনি।

সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আজাদ হোসেন বাবলু আবেগঘন কণ্ঠে বলেন, “এই ইউনিয়ন আমার প্রাণ, এখানকার মানুষই আমার শক্তি। সুখে-দুঃখে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। যদি আবারও সুযোগ পাই, আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়েই উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই।”

তিনি আরও বলেন, ক্ষমতা নয়—সেবা করাই তার রাজনীতির মূল লক্ষ্য। মানুষের আস্থা ও সমর্থনই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

ইউনিয়নের সাধারণ মানুষের মুখে এখন একটি কথাই বেশি শোনা যাচ্ছে—অভিজ্ঞ নেতৃত্বই পারে হারানো গতি ফিরিয়ে আনতে। অনেকেই মনে করছেন, অতীতের অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে আজাদ হোসেন বাবলু পুনরায় দায়িত্ব পেলে ইউনিয়নে উন্নয়নের নতুন অধ্যায় রচিত হতে পারে।

এখন সময়ই বলে দেবে, আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও জনগণের রায়ে কার হাতে ন্যস্ত হবে ৩নং ফেনারবাঁক ইউনিয়নের নেতৃত্ব। তবে একথা নিশ্চিত—ফেনারবাঁকের রাজনৈতিক অঙ্গনে আজাদ হোসেন বাবলুকে ঘিরে আলোচনার ঝড় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফেনারবাঁকে আবারও আলোচনায় সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু; দোয়া ও ভালোবাসা চেয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়

আপডেট সময় : ১০:১৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬