ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছলিমাবাদ উত্তর পাড়া প্রবাসী ও যুব কল্যাণ সংগঠনের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ উত্তর পাড়ায় আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে ছলিমাবাদ উত্তর পাড়া প্রবাসী ও যুব কল্যাণ সংগঠন।

ছলিমাবাদ নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মনির হোসাইন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা ইয়ামিন সাবের। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রকিবুল হোসাইন তারা ও মোহাম্মদ জাকির হোসেন এবং আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিক মো রোমন হায়দার, অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ রবিউল ইসলাম, মাওলানা মোবারক হোসাইন এবং হাফেজ মাওলানা আব্দুল আজিজ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যদের বাছাই করে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হুমায়ূন কবির, মো মরম আলী,মো. আকাশ, মো.বাবু, মো. আরিফ, হাসান হায়দার, মো.হানিফ ও আমির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র, পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়। স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ছলিমাবাদ উত্তর পাড়া প্রবাসী ও যুব কল্যাণ সংগঠনের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

আপডেট সময় : ০৯:১৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬