ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের একটি গাড়ি খাঁদে পড়ে ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে দুইজন জনের অবস্থা গুরুতর।
শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) উপজেলার দড়িভেলানগরের একটি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে তারা বিকট শব্দ শুনতে পান। পরে দৌঁড়ে এসে দেখেন পুলিশের গাড়ি রাস্তার পাশে খাঁদে পড়ে রয়েছে। সেই সঙ্গে আহত পুলিশ সদস্যরা পাশেই কাতরাচ্ছে। পরে তাদের প্রাথমিক সেবা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে এক পুলিশ সদস্যের নাকে গুরুতর আঘাত পড়েছে।
চালকের ভুলে গাড়িটি খাঁদে পড়তে পারে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপু মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন। তিনি বলেন, দড়িভেলানগরে আমাদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দ্রুতই গাড়িটি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।
মো: ইমন হায়দার, (বাঞ্ছারামপুর) 



















