ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুরে জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আবুল খায়ের-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব জামান আলমগীর-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক আব্দুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান জনাব বাহারুল আলম বাহার।

এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ—সাইফুল ইসলাম, সাব্বির আহমেদ, হাসান মোহাম্মদ বদরুল, মোহাম্মদ বদরুল ইসলাম এবং গোয়াইনঘাট বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমিতির কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুভাষ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী রাজু, সাংগঠনিক সম্পাদক আহমেদ শরিফ, অর্থ সম্পাদক রাসেল রনি, ক্রীড়া সম্পাদক জাবেদ আহমেদ, প্রচার সম্পাদক বদরুজ্জামান, সদস্য সৈয়দ আব্দুল হান্নান, সাবেক অর্থ সম্পাদক সোহেল আহমেদ, সাবেক সহ-সভাপতি ও সিনিয়র সদস্য মোহাইমিন হেলাল, সিনিয়র সদস্য জয়নাল আবেদিন, সদস্য শিপলু, জসিম, বেলায়েত হোসেন, ইউসুফ আহমেদ ও তোফায়েল আহমেদ।

ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্য জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬