ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা ডাকসুর

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 41

প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা ডাকসুর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার লাগানোর প্রতিবাদে প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার সকাল ৬টায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের প্রক্টর অফিস ঘেরাওয়ের এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এই অবস্থান ও ঘেরাও কর্মসূচি শুরু হবে।’ একই ইস্যুতে বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

শনিবার রাত দেড়টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পলাতক সভাপতি মাজহারুল কবির শয়নের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিন, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন সংলগ্ন শ্যাডো, ডাকসু ক্যাফেটেরিয়া, সমাজবিজ্ঞান চত্তর, চারুকলা, হাকিম চত্বর, শামসুন্নাহার হল, কার্জন হল ও জগন্নাথ হলের বিভিন্ন দেয়ালে ‘বাংলাদেশ ছাত্রলীগের সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি চাই’ সংবলিত পোস্টার লাগানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা ডাকসুর

আপডেট সময় : ০৭:৩৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬