ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে নবনির্বাচিত এমপির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৯:০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 133

নিয়ামতপুরে নবনির্বাচিত এমপির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

নওগাঁর নিয়ামতপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এমপি মোঃ মোস্তাফিজুর রহমানের সঙ্গে উপজেলা প্রশাসন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (২৫ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভার শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান(এমপি) ।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান  বলেন, নিয়ামতপুর উপজেলার উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে প্রশাসনের সব দপ্তরের সমন্বিত উদ্যোগ জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম , থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল  ইসলাম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নিয়ামতপুরে নবনির্বাচিত এমপির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

আপডেট সময় : ০৯:০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬