ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে সিজারে জন্ম নিল ৮ পা-বিশিষ্ট ছাগলের বাচ্চা, হাসপাতালে কৌতূহলী জনতার ভিড়

যশোরের মণিরামপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে (সিজার) একটি ৮ পা-বিশিষ্ট ছা’গলের বাচ্চার জন্ম হয়েছে। বিরল এ ঘটনাকে ঘিরে হাসপাতালে কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। গত ১৭ই ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে জটিল প্রসব ব্যথা নিয়ে একটি ছাগলকে উপজেলা পশু হাসপাতালে আনা হলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সফল সিজারের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়।

জন্মের পর দেখা যায়, ছাগলটির স্বাভাবিক চার পায়ের পাশাপাশি অতিরিক্ত আরও চারটি পা রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ছাগলটি বর্তমানে সুস্থ রয়েছে। নবজাতক বাচ্চাটিকেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের ধারণা, এটি জন্মগত শারীরিক গঠনগত ত্রুটির (কনজেনিটাল অ্যানোমালি) কারণে হয়েছে।

বিরল এ খবর ছড়িয়ে পড়লে মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ এক নজর দেখতে হাসপাতালে ভিড় করেন। অনেকেই ঘটনাটিকে মহান আল্লাহর সৃষ্টির এক ব্যতিক্রমী নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা খুবই বিরল। বাচ্চাটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মণিরামপুরে সিজারে জন্ম নিল ৮ পা-বিশিষ্ট ছাগলের বাচ্চা, হাসপাতালে কৌতূহলী জনতার ভিড়

আপডেট সময় : ০১:০০:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬