ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণীর মৃত্যু, মির্জা ফখরুলের শোক

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 33

জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণীর মৃত্যু, মির্জা ফখরুলের শোক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জয়নুল আবদিন ফারুক।

তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে কানিজ ফাতেমাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন ছিলেন তিনি।পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ যোহর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা হবে।

কানিজ ফাতেমার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ‘কানিজ ফাতেমার মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুমা কানিজ ফাতেমা একজন রাজনীতিবিদের স্ত্রী এবং আদর্শ নারী হিসেবে স্বামীকে সব সময় ভালো কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ নারী।
মহান রাব্বুল আলামীন যেন এই গভীর শোকে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন কায়মনোবাক্যে সেটিই কামনা করি।’এ ছাড়া দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণীর মৃত্যু, মির্জা ফখরুলের শোক

আপডেট সময় : ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬