শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার। একই সময়ে প্রশাসনে দুই সচিবের দপ্তর বদল করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আব্দুর রহমান তরফদার হবিগঞ্জের কৃতি সন্তান। তিনি চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জের কৃতি সন্তান আব্দুর রহমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব
-
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: - আপডেট সময় : ০৭:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- 51
জনপ্রিয় সংবাদ




















