ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সমস্যা সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৬:১৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 31

সমস্যা সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজধানীর দীর্ঘদিনের নানা সমস্যার টেকসই সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক আবদুস সালাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আবদুস সালাম বলেন, ‘নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই রাজধানীর দীর্ঘদিনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব।’ জনগণ এগিয়ে এলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি উল্লেখ করেন, ঢাকা আজ যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও অপরিকল্পিত নগরায়ণের মতো বহুমুখী সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর করলে চলবে না; প্রয়োজন নাগরিকদের সক্রিয় সম্পৃক্ততা।

প্রশাসক বলেন, ‘অনেক ক্ষেত্রে আইন ও নীতিমালা থাকলেও তা যথাযথভাবে মানা হয় না। ট্রাফিক আইন অমান্য করা, যেখানে-সেখানে ময়লা ফেলা, অবৈধ দখল ও নির্মাণের মতো আচরণ নগর সমস্যাকে আরো জটিল করে তুলছে।

নাগরিকরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব বলে তিনি মনে করেন।

রাজধানীকে বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তার বাস্তবায়নে সামাজিক অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সমস্যা সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আপডেট সময় : ০৬:১৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬