ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে লেগুনা-মিনিবাসের সংঘর্ষ, প্রাণ গেল ২ চাকরিজীবীর

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৭:০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • 46

রাজধানীতে লেগুনা-মিনিবাসের সংঘর্ষ, প্রাণ গেল ২ চাকরিজীবীর

যাত্রাবাড়ির জুরাইনে লেগুনা ও বাহাদুর শাহ মিনি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) সাইফুল ইসলাম (৫৫)। প্রথমে গুরুতর আহত অবস্থায় দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত আজিজুল গেন্ডারিয়া, বাসা নং- ৩৩/১২ সতীশ সরকার রোড বাসা। সালাম মৃধার ছেলে। তিনি একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করতেন।নিহত সাইফুল ইসলাম গেন্ডারিয়ার বিআইটি রোডের পাশে থাকতেন। তিনি একটি ওয়ার্কসপে কাজ করতেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাজধানীতে লেগুনা-মিনিবাসের সংঘর্ষ, প্রাণ গেল ২ চাকরিজীবীর

আপডেট সময় : ০৭:০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬