ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়াঙ্গনের কারা কোন আসনে লড়ছেন

  • ক্রীড়া ডেস্ক,
  • আপডেট সময় : ০৬:২১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 33

ক্রীড়াঙ্গনের কারা কোন আসনে লড়ছেন

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারা দেশের মতো ক্রীড়াঙ্গনেও চলছে ব্যাপক আলোচনা। এবারের নির্বাচনে মাঠে নেমেছেন সাবেক খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া প্রশাসনের সঙ্গে যুক্ত একাধিক পরিচিত মুখ। কেউ বিএনপির ধানের শীষ প্রতীকে, কেউ স্বতন্ত্র, আবার কেউ অন্য জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা-১৬ : সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল

আমিনুল হক
সবচেয়ে বেশি আলোচনায় ঢাকা-১৬ আসন।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে দলটির নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজপথের আন্দোলনে সক্রিয় অংশ নেওয়া এই সাবেক গোলরক্ষক এবার সংসদে যাওয়ার লক্ষ্যেই নির্বাচনী মাঠে।

ভোলা : তারকা ফুটবলার থেকে রাজনীতির অভিজ্ঞ মুখ

হাফিজ উদ্দিন আহমেদ
বর্ষীয়ান রাজনীতিবিদ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ নিজ জেলা ভোলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সত্তরের দশকে পাকিস্তান জাতীয় দলে খেলা এই তারকা ফুটবলার স্বাধীনতার পর মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকা-এর হয়ে ডাবল হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান। পরবর্তীতে তিনি বাফুফের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্য ছিলেন। পরে রাজনীতিতে সক্রিয় হয়ে একাধিকবার মন্ত্রিত্বও পালন করেন।

মির্জা আব্বাস
সাবেক ক্রীড়া মন্ত্রী মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে প্রার্থী।

খুলনা-৫: বিসিবির সাবেক সভাপতি

আলী আসগর লবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও আবাহনী লিমিটেড-এর সাবেক পরিচালক আলী আসগর লবি খুলনা-৫ আসনে লড়ছেন।

কিশোরগঞ্জ-৬ : ক্রীড়া সংগঠক শরিফুল আলম

শরিফুল আলম
মোহামেডানের সাবেক সহ-সভাপতি ও মনসুর স্পোর্টিং ক্লাবের সভাপতি শরিফুল আলম কিশোরগঞ্জ-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নরসিংদী-১: ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি

খায়রুল কবির খোকন
ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন নরসিংদী-1 আসনে লড়ছেন।

চাঁদপুর-১: সাবেক ভলিবল খেলোয়াড়

এহসানুল হক মিলন
সাবেক ভলিবল খেলোয়াড় ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন চাঁদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

মুন্সিগঞ্জ : ব্যাডমিন্টন সংগঠক

কামরুজ্জামান রতন
ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।

সরাসরি প্রার্থী নন, তবু নির্বাচনী মাঠে

ফেনী-৩: বাবার প্রচারে তাবিথ

তাবিথ আউয়াল
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিএনপি নির্বাহী কমিটির সদস্য। তার বাবা আব্দুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে প্রার্থী। বাবার পক্ষে তিনিও মাঠে সক্রিয়।

লক্ষ্মীপুর-৩: ভাইয়ের জন্য ব্যস্ত হ্যাপি

ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি
বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির ছোট ভাই শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর-৩ আসনে লড়ছেন। ভাইয়ের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন হ্যাপি।

জামালপুর-৫ : সংগঠকের ভাই প্রার্থী

আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান
ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের ছোট ভাই ওয়ারেস মামুন জামালপুর-৫ আসনের প্রার্থী। তার পক্ষেও প্রচারে সক্রিয় রেদোয়ান।

ঢাকা-১৭: নির্বাচন পরিচালনায় সালাম

আব্দুস সালাম
অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন।

মাদারীপুর-১: স্বতন্ত্র লাভলু

সাজ্জাদ হোসেন লাভলু
সাবেক তারকা ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এনসিপির দায়িত্বে সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ক্রীড়াঙ্গনের কারা কোন আসনে লড়ছেন

আপডেট সময় : ০৬:২১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬