ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার অবৈধ দোকান-টিনের ঘর উচ্ছেদ, ১৭ শতক জমি দখলমুক্ত

‎হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার অবৈধ দোকান-টিনের ঘর উচ্ছেদ, ১৭ শতক জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাউসা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

‎উপজেলা প্রশাসন বাউসা মৌজার (জেএল নং–১৫৯) সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জেলা উচ্ছেদ মামলা নং ০৬/২৪-২৫ এর আদেশ মোতাবেক এ অভিযান সম্পন্ন হয়।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম অভিযানটি নেতৃত্ব দেন। অভিযানে ১নং সরকারি খাস খতিয়ানের ১১৬৬ ও ১১৬৭ নং দাগে গড়ে ওঠা অবৈধ দোকান ও টিনের ঘরের কাঠামো গণ্যমান্য ব্যক্তি ও পথচারীদের উপস্থিতিতে ভেঙে ফেলা হয়।

‎অভিযান শেষে প্রায় ১৭ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করে বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক, হবিগঞ্জ-এর মাধ্যমে নবীগঞ্জ সদর ভূমি উপ-সহকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

‎সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নবীগঞ্জ থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম দায়িত্ব পালন করে।

‎প্রত্যয় হাশেম বলেন, “সরকারি খাস জমি দখলমুক্ত রাখা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার অবৈধ দোকান-টিনের ঘর উচ্ছেদ, ১৭ শতক জমি দখলমুক্ত

আপডেট সময় : ০৬:২১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬