ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগানগুলোকে সবুজায়নের লক্ষ্যে পথচলা অনলাইন প্ল্যাটফর্ম “ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান” গ্রুপের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ৪র্থ বিশেষ ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় শহরের শেখ হাসিনা সড়কের পাশে আয়োজিত এ মিলনমেলায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক ছাদবাগানী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ইভেন্টে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ধরনের চারা, বীজ উপহার হিসেবে বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানের আনন্দ আরও বাড়িয়ে তুলতে ক্যান্ডি, পিনাট ও গার্ডেন টুলস, বীজ, সার, কিটনাশক ইত্যাদি৷
ফল-ফসল ও উৎপাদনমুখী ছাদবাগানকে উৎসাহিত করতে আয়োজিত এই বিশেষ ইভেন্টে অংশগ্রহণকারী ছাদবাগানীরা নিজেদের মধ্যে দুর্লভ জাতের ফুল, ফল ও ফসলের চারা, বীজ ও কাটিং পরস্পরের মাঝে আদান-প্রদান করেন। বিশেষ করে যারা উৎপাদনশীল ছাদবাগান করতে আগ্রহী, তাদের জন্য ইভেন্টটি ছিল অত্যন্ত ফলপ্রসূ।
ছাদবাগান গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মুফতি কাজী এনামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব ইব্রাহিম খান সাদাত।
এছাড়াও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম মাসুদ, শাকিল আহমেদ সারওয়ার, মাওলানা মুছা সরকার, মাওলানা আহমেদ নূর, জুয়েল ইকরাম, কাজী ফারজানা, আফরোজা হানি, মৌসুমি আক্তারসহ আরও অনেক ছাদবাগানী ও বৃক্ষপ্রেমী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এডমিন মাওলানা কাজী এনাম বলেন, ইট-পাথরের গড়া সবুজশূন্য শহুরে জীবনে বিষাক্ত আলো-বাতাসে অভ্যস্ত মানুষ আজ খুঁজে ফিরছে নির্মল বাতাসের ছোঁয়া ও ফরমালিনমুক্ত খাবারের উৎস। ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান গ্রুপ সেই সব মানুষকে পরামর্শ ও সহযোগিতা দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছাদের পরিত্যক্ত অংশ, বারান্দা কিংবা আঙ্গিনার অব্যবহৃত জায়গাগুলোকে সবুজে ভরিয়ে তুলতে ছাদবাগানীরা নীরব সাধকের মতো কাজ করে যাচ্ছেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব ইব্রাহিম খান সাদাব বলেন, ছাদবাগান করা এবং এ বিষয়ে মানুষকে পরামর্শ দেওয়া অত্যন্ত মহৎ উদ্যোগ। ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান গ্রুপের সঙ্গে আমরা সবসময় আছি, ইনশাআল্লাহ।
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 



















