ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নবীগঞ্জে মোবাইল কোর্ট, ভূমিসেবা কার্যক্রম সীমিত।

নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নবীগঞ্জে মোবাইল কোর্ট, ভূমিসেবা কার্যক্রম সীমিত

হবিগঞ্জের নবীগঞ্জে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভূমিসেবা প্রদান কার্যক্রম সীমিত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, এই সময়কালে একান্ত জরুরি প্রয়োজনে সেবা গ্রহীতাগণ সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত কার্যালয়ে সাক্ষাৎ করতে পারবেন।

এছাড়া, নির্ধারিত সময়ে কোনো নামজারি শুনানিতে উপস্থিত হতে না পারলে অথবা শুনানি গ্রহণ সম্ভব না হলে, সংশ্লিষ্ট সেবা গ্রহীতারা ১২ ফেব্রুয়ারির পর মূল ডকুমেন্টসহ কার্যালয়ে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিতে পারবেন।

সেবা কার্যক্রম সীমিত থাকায় সাময়িক অসুবিধার জন্য সেবা গ্রহীতাদের নিকট দুঃখ প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নবীগঞ্জ, হবিগঞ্জ—এর পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নবীগঞ্জে মোবাইল কোর্ট, ভূমিসেবা কার্যক্রম সীমিত।

আপডেট সময় : ০২:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬