হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চুনারুঘাটের আমতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় বাছির মিয়ার ফার্মেসির সামনে পাকা সড়ক থেকে বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের রাজন রবি দাস (২৪) ও অক্ষয় কর্মকার (২৬)কে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে অন্যত্র পাচার করা হচ্ছিল।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”পুলিশ জানায়, অভিযানে মাদকবিরোধী তৎপরতা অব্যাহত থাকবে।
চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
-
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি। - আপডেট সময় : ১১:৪৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- 43
জনপ্রিয় সংবাদ




















