ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হাসপাতালে ভর্তি

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জালালপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মৃত-মুনছের খাঁ’র পুত্র শাজাহান খাঁ ওরফে সাজু খাঁ (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে-পিটেয়ে আহত করা হয়েছে। পরে রাতে তাকে তার আত্মীয়-স্বজনেরা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। গতকাল (৩০, জানুয়ারী) দুপরে এ ঘটনা ঘটার পরে রাতে আহতকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে তার আত্মীয়-স্বজন।

এ ঘটনায় সাজু খাঁ ও তার আত্মীয়-স্বজনের বাড়ীঘরের দরজা-জানালার গভাঙ্চুর সহ টিনের বেড়া কুপিয়ে-পিটিয়ে তছনছ করে টাকা-পয়সা লুটপাট করা হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগীরা ।আহত সাজু খাঁ’র ভাতিজা সোহেল খাঁর স্ত্রী সাদিয়া বেগম (২০) এই ঘটনায় আহত ও হেনস্থার শিকারের পাশাপাশি আরো বেশ কয়েকজন নারী-পুরুষও কমবেশী আহত হয়।

সরেজমিনে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে এবিষয়ে জানতে চাইলে বৃদ্ধ সাজু খাঁ জানান, তাদের পার্শ্ববর্তী দক্ষিণ বীরাঙ্গণ গ্রামের প্রভাবশালী, অর্থবিত্তের মালিক আবু তাহের ফকিরের পুত্র সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা আইয়ুবালী ফকির (৪৫) এবং তার আপন বড় ভাই এয়াকুব আলী ফকির (৬৫) সহ ৩০/৪০ জনের সংঘবদ্ধ দল তাদের উপর এ হামলা চালিয়ে তাদের কুপিয়ে-পুটিয়ে জখম করে, টাকা-পয়সা ও মূল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে আহত সাজু খাঁ’র নাতি মাহাবুব খাঁ বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এতদসংক্রান্ত একটি লিখিত অভোযোগ আমরা পেয়েছি, বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য এস,আই শাহাদাত হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৮:০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬