ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গেজেটভুক্ত আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম বা/দ দিল সরকার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • 39

গেজেটভুক্ত আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম বা/দ দিল সরকার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে।

এর আগে মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়া ও দুবার নাম থাকায় গত বছর ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছিল।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ গেজেট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন এবং চাঁদপুর জেলার সাতজন রয়েছেন।

দিনাজপুরের বাতিলকৃতরা হলেন- তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা।

চাঁদপুরের বাতিলকৃতরা হলেন- মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও মো. আব্দুল্লাহ আল মামুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গেজেটভুক্ত আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম বা/দ দিল সরকার

আপডেট সময় : ০৮:১৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬