ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে আদালত ও ডিসি অফিস কর্মচারীদের বিক্ষোভ

‎জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে আদালত ও ডিসি অফিস কর্মচারীদের বিক্ষোভ ‎

‎জাতীয় পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অধস্তন আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণেও কর্মকর্তা-কর্মচারীরা পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

‎সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের পর থেকে নতুন কোনো জাতীয় পে-স্কেল ঘোষণা হয়নি। এ সময়ের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বেড়ে গেলেও বেতন কাঠামো অপরিবর্তিত রয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও আর্থিক সংকট দেখা দিয়েছে।

‎বক্তারা আরও বলেন, পে-স্কেল বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধির দাবি নয়, বরং এটি কর্মদক্ষতা বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা জানান, জাতীয় পে-কমিশন গত ২১ জানুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নতুন পে-স্কেলের সুপারিশ দাখিল করেছে। তবে এখন পর্যন্ত সেই সুপারিশের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

‎বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফাহিমা খানম, মাসুক আহমেদ, কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম হাদী, সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক রায়হান আহমেদ আকাশ, সহ অর্থ সম্পাদক মঈনউদ্দীন সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপ-প্রশাসনিক কর্মকর্তা শেখ আল আমিন ও বিপ্লব দাশ, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা কাজর দাস, অফিস সহকারী আব্দুল ওয়াদুদ, নুরুল হোসেন ও রজব আলী প্রমুখ।

‎বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
‎পরে কর্মচারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে আদালত ও ডিসি অফিস কর্মচারীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৫২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬