ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎হবিগঞ্জে নির্বাচনের নিরাপত্তা জোরদার, বিজিবি মাঠে ১৭ প্লাটুন মোতায়েন ‎

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে মোট ১৭টি প্লাটুন মাঠে দায়িত্ব পালন করছে।

‎নির্বাচনকালীন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ এবং ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কার্যক্রম নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে।

‎বিজিবি সূত্র জানায়, জেলা ও উপজেলার ৬৪৭টি ভোটকেন্দ্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। প্রতিটি উপজেলায় পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে প্লাটুনগুলো অবস্থান নিয়েছে।

‎ জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ে মাঠ পর্যায়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচনকালীন পুরো সময়জুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”

‎জেলায় বিজিবির দৃশ্যমান উপস্থিতি ভোটারদের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিয়েছে। অনেক ভোটার জানিয়েছেন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা ভীতিহীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবি প্রস্তুত।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎হবিগঞ্জে নির্বাচনের নিরাপত্তা জোরদার, বিজিবি মাঠে ১৭ প্লাটুন মোতায়েন ‎

আপডেট সময় : ০৮:৪৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬