প্রেসিডেন্ট শি চিনপিংয়ের নেতৃত্বে চীনা ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
এবার তাকে ফুটবল সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হলো।
এ ছাড়া চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান চেন শুয়ুয়ান, যিনি প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, তাকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
চীনের শীর্ষ লিগ চাইনিজ সুপার লিগের (সিএসএল) ২০২৫ মৌসুমে অংশ নেওয়া ১৬টি দলের মধ্যে ১১টি ক্লাবকে পয়েন্ট কর্তন ও জরিমানা করা হয়েছে। এর ফলে ২০২৬ মৌসুম শুরু হলে অন্তত ৯টি দল নেগেটিভ পয়েন্ট নিয়ে লিগ শুরু করবে, যা লিগ ইতিহাসে বিরল ঘটনা।
সবচেয়ে বেশি শাস্তি পেয়েছে তিয়ানজিন জিনমেন টাইগার এবং গত মৌসুমের রানার্সআপ শাংহাই শেনহুয়া। দুই ক্লাবেরই ১০ পয়েন্ট করে কাটা হয়েছে এবং ১০ লাখ ইউয়ান (প্রায় ১ লাখ ৪৪ হাজার ডলার) করে জরিমানা করা হয়েছে।
গত তিনবারের চ্যাম্পিয়ন শাংহাই পোর্ট এবং বেইজিং গুয়ান, উভয় ক্লাবের ৫ পয়েন্ট করে কাটা হয়েছে এবং ৪ লাখ ইউয়ান করে জরিমানা করা হয়েছে।
সিএফএ এক বিবৃতিতে জানায়, ‘ম্যাচ ফিক্সিং, জুয়া ও ঘুষের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান নেব। কোনো অনিয়ম ধরা পড়লে কোনো ছাড় দেওয়া হবে না।
ক্রীড়া ডেস্ক 

























