হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকার কনক ট্রেডার্সে এক দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে, জানা যায় আজ ২৮শে জানুয়ারী রোজ বুধবার আনুমানিক প্রায় ভোর ৫ টায় চোরেরা কনক ট্রেডার্সের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে, চোরেরা দোকানের ভেতর অনেক পণ্যসামগ্রী ও নগদ টাকা সহ প্রায় ৪/৫লক্ষ টাকার মালামাল নিয়ে যায়,এ-ব্যাপারে দোকান মালিক জানান আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে,শুধু পণ্যসামগ্রী আর নগদ টাকা নয় অনেক জরুরী প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়ে গেছে।মুলত ইদানীং শহরে চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে,প্রায় প্রতিদিনই শহরের কোন না কোন দোকান ও বাসাবাড়িতে চুরি সংঘটিত হচ্ছে, এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করলে দৈনিক বাংলার সংবাদ হবিগঞ্জ সদর প্রতিনিধিকে জানান, আমরা দ্রুত পদক্ষেপ নিবো,শুধু তাই নয়,আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।সৌমিত্র কুমার দাস।
হবিগঞ্জ শহরের কনক ট্রেডার্সে দুঃসাহসিক চুরি সংঘটিত
-
হবিগঞ্জ সদর প্রতিনিধি - আপডেট সময় : ০৩:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- 98
জনপ্রিয় সংবাদ




















