ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দই দিয়ে তৈরি ৬ অজানা রেসিপি, চমকে দেবে স্বাদে ও পুষ্টিতে

দই বা ইয়োগার্টকে আমরা সাধারণত ব্রেকফাস্ট বোল, রাইতা বা মেরিনেড হিসেবেই ভাবি। কিন্তু বিশ্বের নানা প্রান্তে দই ব্যবহার করা হয় এমন সব অভিনব উপায়ে, যা খাবারের স্বাদ, টেক্সচার এবং গভীরতাই বদলে দেয়। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক রান্নাঘর—দই তার টক-মিষ্টি স্বভাবের জন্য অনায়াসে নানা রকম রান্নার সঙ্গে মিশে যায়।

চলুন জেনে নেওয়া যাক, দই দিয়ে তৈরি এমন কিছু কম পরিচিত রেসিপি, যা হয়তো আপনি আগে কখনো দেখেননি।

দইয়ের কাবাব

উত্তর ভারতের লখনউয়ের ঐতিহ্যবাহী এই খাবারের মূল উপাদান হলো ঝরানো দই—দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে যার অতিরিক্ত পানি বের করে নেওয়া হয়। এরপর তাতে হালকা মসলা, কখনো কাজুবাদাম বা কিশমিশ মিশিয়ে ছোট প্যাটির মতো বানিয়ে অল্প তেলে ভাজা হয়। বাইরে হালকা মচমচে, ভেতরে নরম ও মুখে দিলেই গলে যায়—এই কাবাব প্রমাণ করে দই একাই হতে পারে অসাধারণ পদ।

লাবনে

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় পদ লাবনে বা লাবনেহ হলো দইয়ের এক অভিনব রূপ।

ঘন করে ছেঁকে নেওয়া দই ছোট ছোট বলের আকারে গড়ে অলিভ অয়েল, ভেষজ ও মসলার সঙ্গে সংরক্ষণ করা হয়। এতে দই হয়ে ওঠে আরো ক্রিমি ও স্বাদে ভরপুর। পিটা, ফ্ল্যাটব্রেড বা সালাদের সঙ্গে লাবনে খেলে দইয়ের সম্পূর্ণ নতুন স্বাদের অভিজ্ঞতা মিলবে।

কড়ি

অঞ্চলভেদে কড়ির স্বাদ ও ধরন আলাদা।

কোথাও সরিষা, কোথাও মেথি, আবার কোথাও নারকেলের সঙ্গে দই মিশে তৈরি হয় ভিন্ন স্বাদের কড়ি। দইয়ের টক স্বাদ মসলার সঙ্গে মিশে এমন এক গভীরতা আনে, যা সাধারণ ডালের ঝোল থেকে একেবারেই আলাদা। এই রান্নায় দই শুধু উপাদান নয়, পুরো স্বাদের ভিত্তি।

তারাতোর

বুলগেরিয়ার গরমকালের জনপ্রিয় ঠাণ্ডা স্যুপ তারাতোর। এতে দইয়ের সঙ্গে শসা, রসুন, ডিল পাতা, আখরোট ও অলিভ অয়েল মেশানো হয়।

গরম দিনে এই ঠাণ্ডা, হালকা স্যুপ শরীরকে সতেজ রাখে এবং হজমেও সাহায্য করে। দই যে শুধু ভারী খাবারেই মানায় না, এই পদ তার বড় প্রমাণ।

ইয়োগার্ট কেক

ফ্রান্স ও পূর্ব ইউরোপে দই দিয়ে তৈরি কেক বেশ জনপ্রিয়, যা ইয়োগার্ট কেক নামে পরিচিত। দই ব্যবহার করার ফলে কেক হয় নরম, ময়েশ্চারযুক্ত এবং তুলনামূলকভাবে হালকা। মাখন বা দুধের পরিবর্তে দই ব্যবহার করায় এর টেক্সচার হয় আলাদা। লেবু বা বেরির স্বাদের সঙ্গে এই কেক দারুণ মানিয়ে যায়। সহজ উপকরণে বাড়িতেই বানানো যায় বলেই এটি অনেক পরিবারের পছন্দের।

বাজলামা ফ্ল্যাটব্রেড

তুরস্কের বাজলামা স্টাইল ফ্ল্যাটব্রেডে দই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আটার সঙ্গে দই মেশালে রুটি হয় নরম, ফোলাভাবযুক্ত এবং সামান্য টক স্বাদের। প্যানে তৈরি এই রুটি মধু, মাখন বা ঝাল ডিপের সঙ্গে পরিবেশন করা হয়।
এখানে দই শুধু স্বাদ বাড়ায় না, রুটির টেক্সচারও উন্নত করে।

সবশেষে বলা যা, দই শুধু সাইড ডিশ নয়—এটি হতে পারে মূল আকর্ষণও। সঠিক উপায়ে ব্যবহার করলে দই যেকোনো রান্নায় এনে দিতে পারে নতুন স্বাদ, ভিন্ন টেক্সচার এবং বাড়তি পুষ্টিগুণ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দই দিয়ে তৈরি ৬ অজানা রেসিপি, চমকে দেবে স্বাদে ও পুষ্টিতে

আপডেট সময় : ১২:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬