ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি বৈষম্যবিরোধী নেত্রীর

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৮:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 44

ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি বৈষম্যবিরোধী নেত্রীর

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী সিনথিয়া জাহান আয়েশা। তিনি বলেন, নির্বাচন কমিশন তদন্ত ছাড়াই তাদেরকে অনুমোদন প্রদান করেছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আপত্তি নিষ্পত্তি না করেই প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ‘যারা সংকটকালে দেশের পাশে ছিল না, জনগণের পাশে ছিল না এবং যারা অতিথি পাখির মতো এসে সুসময়ে বাংলাদেশের রাজনীতি করতে চায় এবং দুঃসময় দেশকে ছেড়ে বিদেশে পাড়ি জমায়; তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না।

এছাড়া বাংলাদেশের অর্থ লুট করে ব্যাংকে ঋণখেলাপি হয়ে যারা দেশের সম্পদ লুটের সঙ্গে যুক্ত, তারা কোনোভাবে এদেশের জনসাধারণের প্রতিনিধিত্ব করার বৈধতা রাখে বলেও আমরা মনে করি না।’

আয়েশা বলেন, ‘সেই জায়গা থেকে বলতে চাই, শহীদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে এই নির্বাচন কমিশন যদি অতিসত্বর এই সকল দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপীদের মনোনয়ন বাতিল না করে এবং দ্বৈত নাগরিকত্বধারীদের মনোনয়ন বাতিল না করে, সেক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করবে। আমরা আল্টিমেটাম দিতে চাই যে, অতি দ্রুত তারা যাতে জনগণ এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে মানুষের পালস বুঝে। যদি তারা সেই মানুষের পালস এবং জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে জনগণের পালসের বিরুদ্ধে গিয়ে তারা এই সিদ্ধান্তে অটল থাকে; তাহলে তাদের পরিণতি খুব করুণ হবে, যেটা হাসিনার ক্ষেত্রে হয়েছিল।

‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনোভাবেই এই দ্বৈত নাগরিকত্বধারী এবং লুটেরা ঋণ খেলাপীদের মনোনয়ন প্রত্যাহার না করলে এই নির্বাচন কমিশনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে কথা বলবে না। আমরা তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের যেকোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা তাদেরকে আগেই হুঁশিয়ারি করে দিতে চাই। আমরা জানাতে চাই আমরা কোনোভাবেই আমাদের শহীদ এবং আহত ভাইদের রক্তের সঙ্গে বেইমানি হতে দেব না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি বৈষম্যবিরোধী নেত্রীর

আপডেট সময় : ০৮:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬