ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে বিপিএলের দ্বিতীয় ম্যাচও বন্ধ

  • ক্রীড়া ডেস্ক,
  • আপডেট সময় : ০১:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • 54

মিরপুরে বিপিএলের দ্বিতীয় ম্যাচও বন্ধ

বিপিএলের দ্বিতীয় ম্যাচও হচ্ছে না। তাতে আজ থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও তা স্বাভাবিকভাবেই পিছিয়ে গেল।

ক্রিকেটারদের বয়কটের কারণে দিনের প্রথম ম্যাচটিও হয়নি। ঢাকা পর্বের প্রথম ম্যাচটিতে খেলার কথা ছিল সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স।

ম্যাচটি খেলতে মিরপুর স্টেডিয়ামে না গিয়ে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সেই সম্মেলনের ডাক দেয়। তারা দুপুরে জানিয়েছিল, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ করলে তবেই মাঠে ফিরবে ক্রিকেটাররা। সঙ্গে এমনটাও জানায়, বিসিবি যদি তার পদত্যাগের বিষয়ে আজ গ্যারান্টি দেয় তাহলে আজকে দ্বিতীয় ম্যাচটি হতে পারে।সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের।

কোয়াবের সংবাদ সম্মেলনের পর নাজমুলকে অর্থ বিভাগের প্রধান থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। এরপরও ক্রিকেটারদের মাঠে ফেরাতে পারেনি বিসিবি। শোনা যাচ্ছে, ক্রিকেটাররা ধর্মঘট ডাকায় এবার অনির্দিষ্টকালের জন্য বিপিএলই বন্ধ করে দিতে পারে বিসিবি।

এর আগে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। খেলোয়াড়দের বেতন-ভাতা নিয়ে মন্তব্যে করার জেরেই গতকাল তার পদত্যাগের বিষয়ে একটা আলটিমেটাম দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ক্রিকেটারদের সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (আজ) বিপিএল শুরুর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ডাক দেন। আজ নাজমুলকে অব্যাহতি দেওয়ার পরেও ক্রিকেটারদের বয়কট থেকে সরিয়ে নিয়ে আসতে পারেনি বিসিবি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মিরপুরে বিপিএলের দ্বিতীয় ম্যাচও বন্ধ

আপডেট সময় : ০১:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬