ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের লালপুরের দুড়দুড়িয়া টয়লেট রিং ভাঙচুর, ক্ষতির মুখে ক্ষুদ্র উদ্যোক্তা

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পালপাড়ায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় মাটির তৈরি শতাধিক কাঁচা টয়লেটের পাট (রিং) ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকালে ঘুম থেকে উঠে এ ভাঙচুরের চিত্র দেখতে পান ভুক্তভোগী বিপ্লব কুমার পাল (৩১)।

ভুক্তভোগী বিপ্লব কুমার পাল নাটোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক এবং বাঘা শাহ দুল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। তিনি দৈনিক বারবেলা পত্রিকাকে জানান, গভীর রাতে পরিকল্পিতভাবে টয়লেটগুলোর পাট ভেঙে ফেলা হয়েছে। এতে তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং জীবিকার ওপর সরাসরি আঘাত নেমে এসেছে।

তিনি আরও বলেন, কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে—তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন নাশকতা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এলাকাবাসীর মতে, এ ধরনের ভাঙচুর শুধু একজন উদ্যোক্তার ক্ষতি নয়; গ্রামীণ অর্থনীতির ছোট উদ্যোগগুলোকেও অনিরাপদ করে তোলে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় নোট:

গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র উদ্যোগ টিকিয়ে রাখতে নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। ভাঙচুরের মতো অপরাধের দ্রুত তদন্ত ও দোষীদের জবাবদিহি—এই আস্থা ফিরিয়েই উদ্যোক্তাদের সাহস জোগাবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নাটোরের লালপুরের দুড়দুড়িয়া টয়লেট রিং ভাঙচুর, ক্ষতির মুখে ক্ষুদ্র উদ্যোক্তা

আপডেট সময় : ০১:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬