ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ এর বিশেষ অভিযান চালিয়ে বাহুবল উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নীহার রঞ্জন দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় সদর ইউনিয়নের বাহুবল গ্রামে নিজ বাড়ি থেকে নীহার রঞ্জন দেবকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত নীহার রঞ্জন দেব (৫৫) ওই গ্রামের নেপাল চন্দ্র দেবের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “অপরাধ দমন ও এলাকার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিতভাবে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়-অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

‎তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাহুবলে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬