ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনায় নওগাঁর আত্রাইয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আত্রাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত, খতম এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

এ সময় আত্রাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আত্রাই উপজেলা বিএনপি, নওগাঁ-এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৪:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫