ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত গৃহবধূর নাম মনছুরা (২০)। তিনি শাহপুর গ্রামের মো. আলামিন মিয়ার স্ত্রী।

‎পরিবারের সদস্যরা সকালে ঘরের তীরে মনছুরার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি মাধবপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, “সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
‎এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাধবপুরে ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫