ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি আলোচনা শুরুর আগেই ইউক্রেনে রাশিয়ার আ/ক্র/ম/ণ

ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্ধারিত বৈঠকের আগেই বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া।

ভলোদিমির জেলেনস্কি বলেন, “মস্কোর বিশাল বিমান হামলা কিয়েভ ও আশেপাশের অঞ্চলে প্রমাণ করে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন ‘যুদ্ধপ্রিয় মানুষ।’”

নোভা স্কটিয়ার হ্যালিফ্যাক্সে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির পাশে দাঁড়িয়ে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘বছরের সবচেয়ে দীর্ঘস্থায়ী এই আক্রমণ দেখিয়েছে যে পুতিন শান্তি চায় না। আমরা শান্তি চাই।

কিন্তু পুতিন একজন যুদ্ধপ্রিয় মানুষ।’স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভ শহর ও আশেপাশের অঞ্চলে আক্রমণ প্রায় ১০ ঘণ্টা স্থায়ী হয়েছিল। এতে অন্তত দুইজন নিহত এবং আরো ৪৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানযোগে যাওয়ার সময় জেলেনস্কি জানান, তিনি বৈঠকে একটি সংকেত আশা করছেন যে, যেকোনো শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে আইনি বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে।

তিনি আরো একবার ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেছেন, দেশকে রাশিয়ার অব্যাহত আক্রমণ প্রতিহত করার জন্য আরো ক্ষেপণাস্ত্রের প্রয়োজন। ইউরোপীয়দের সমর্থন আজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের যথেষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই।

পলিটিকোর সঙ্গে একটি সাক্ষাত্কারে ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন জেলেনস্কির সঙ্গে বৈঠক ভালো হবে।

কিন্তু সতর্ক করে বলেছেন, আমি অনুমোদন না দেওয়া পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে কিছু নেই। এ ছাড়া যত দ্রুত সম্ভব পুতিনের সঙ্গে কথাও বলার আশা করছেন ট্রাম্প।
জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শান্তি আলোচনা শুরুর আগেই ইউক্রেনে রাশিয়ার আ/ক্র/ম/ণ

আপডেট সময় : ০৭:২১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫