ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপজল থাকতেন তিনতলায় মাকে কাজের মেয়ের সঙ্গে রাখতেন আন্ডারগ্রাউন্ডে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • 67

ডিপজল থাকতেন তিনতলায় মাকে কাজের মেয়ের সঙ্গে রাখতেন আন্ডারগ্রাউন্ডে

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এলাকাবাসীর কাছে ‘দানবীর’ খেতাব পেলেও এবার তার তিন বোন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পৈত্রিক সম্পত্তি নিয়ে।পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছেন তার সহোদর তিন বোন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে ডিপজল এটাকে ‘মিথ্যা অপবাদ’ দাবি করে লিখেছেন, আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। যদি আইন অনুযায়ী তারা মালিক হোন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন।

ডিপজলের ফেসবুক পোস্টের পর অভিনেতার বোন পারভীন বেগম কালের কণ্ঠকে বলেন, যে ভাই মায়ের জানাজার নামাজ পড়ে না, ওই ভাই বোনদের দেখবে? সেই ভাই কোনোদিন বোনদের হক ন্যায্যভাবে দেব? এটা আশা করা যায় না। আমরা ডিপজল ভাইয়ের অংশ চাই না। যতটুকু পাই সেটা চাই। যেগুলো সে করেছে তো করেছেই।

তিন ভাই চল্লিশ বছর ধরে আমার বাবার টাকা খেয়েছে ওটা নিয়ে আমরা একটা মামলা দিয়েছি। ওটা কোর্ট বুঝবে।’

ডিপজলের বোন পারভীন বেগম আরো বলেন, ‘আমার বাবা অনেক প্রোপার্টি রেখে গেছে। তারা তিন ভাই তিন তলায় থাকে।

আমার মাকে নিচতলায় আন্ডার গ্রাউন্ডে দেওয়া হইছে। সেখানে সে কাজের মেয়ে রান্না করে দিতো, খাইতো। আমার ভাইয়েরা কিন্তু একই বাড়িতে থাকে, তিনতলা চার তলা, পাঁচতলায়। কখনো কি তাদের বাসা থেকে আমার মায়ের জন্য ভাত দিছে? দেয় নাই। আমার তিন ভাইয়ের এক ভাইও বলতে পারবে না আমার মাকে ভাত খাওয়াইছে।

আপনারা জিজ্ঞাসা করবেন আপনার মা ছিল কোন ফ্ল্যাটে? আপনি এতো মা ভক্ত আপনি কি আপনার মাকে ফ্ল্যাটে ঢুকাইতে পারছেন? মৃত্যুর আগ পর্যন্ত আপনার মা কোথায় ছিল, কোন রুমে আপনার মা মারা গেছে?’

ডিপজলসহ তিন ভাই-বোনদের দুই হাজার কোটি টাকার সম্পত্তি আত্মাসাৎ করেছে উল্লেখ করে পারভীন বলেন, ‘বর্তমান বাজার মূল্য অনুযায়ী মোট সম্পত্তি আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা ধরেছি। তিন ভাইয়ের তিন হাজার কোটি। আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি। অথাৎ প্রতিজনের পাঁচশো কোটি টাকার সম্পত্তি। আমি কী পাঁচশো কোটি টাকা সম্পত্তি ভাইদের নাম লিখে দেব? ভুয়া দলিল দেখিয়ে বলছে বোনরা লিখে দিয়েছে। আমরা এত পাগল না যে টিপ সই দিয়ে তাদের লিখে দেব। আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি তার (ডিপজলের) কাছে। এই চল্লিশ বছর সম্পত্তি বাবদ কোথা থেকে কত ভাড়া নিয়েছে আমাদের জানা আছে।’

এর আগে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে এক দীর্ঘ পোস্টে জানান, আইন অনুযায়ী বোনদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘যদি আইন অনুযায়ী তারা মালিক হোন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন।’

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ডিপজল থাকতেন তিনতলায় মাকে কাজের মেয়ের সঙ্গে রাখতেন আন্ডারগ্রাউন্ডে

আপডেট সময় : ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫