ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে সড়ক দুর্ঘটনায় সহকারী শিক্ষক রূপজিত করের মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) ভোর সাতটার দিকে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত রূপজিত কর রাজু উপজেলার বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে। তিনি মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজু কর তাঁর চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া যাওয়ার জন্য মিরপুর বাজারে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরেন। পরে এলাকার আরও দুইজনকে সঙ্গে নিয়ে মিরপুর–শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক ধরে হাঁটতে বের হন। সকাল সাতটার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাঁদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
‎
‎এতে রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎ঘটনার পর মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সভাপতি এম. শামছুদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি আজকের নির্ধারিত বার্ষিক পরীক্ষা স্থগিত করে বিদ্যালয় একদিনের জন্য বন্ধ ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

বাহুবলে সড়ক দুর্ঘটনায় সহকারী শিক্ষক রূপজিত করের মৃত্যু

আপডেট সময় : ০৫:০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫