ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে বিশেষ অভিযানে ১০ বোতল এস্কপ সিরাপ ও ২৩ বিয়ারসহ যুবক গ্রেপ্তার

হবিগঞ্জে বিশেষ অভিযানে ১০ বোতল এস্কপ সিরাপ ও ২৩ বিয়ারসহ যুবক গ্রেপ্তার ‎

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ভান্ডারুয়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল এস্কপ সিরাপ ও ২৩ ক্যান বিয়ারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদ্য যোগদানকৃত এসআই জামাল, এএসআই শহিদুল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
‎
‎গ্রেপ্তার হওয়া যুবকের নাম আবিদ মিয়া (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। অভিযানকালে এএসআই শহিদুল ও সঙ্গীয় ফোর্স তাকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করেন।
‎
‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তেলিয়াপাড়া ফাঁড়ির সদস্যরা দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।”
‎
‎ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

হবিগঞ্জে বিশেষ অভিযানে ১০ বোতল এস্কপ সিরাপ ও ২৩ বিয়ারসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫