ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এভারকেয়ারে যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিল, দেখছেন কাগজপত্র

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 70

এভারকেয়ারে যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিল, দেখছেন কাগজপত্র

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় এভারকেয়ার হাসপাতালে ঢোকেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, চিকিৎসক রিচার্ড বিল এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।

খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেছেন তি‌নি। খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানাতে দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়।

গত রবিবার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

এভারকেয়ারে যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিল, দেখছেন কাগজপত্র

আপডেট সময় : ০৭:০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫