ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে পরিদর্শনে এসে অর্থ দাবি: মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগ।

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 53

সন্দ্বীপে পরিদর্শনে এসে অর্থ দাবি: মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগ।

সন্দ্বীপের এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর মধ্যে টানা তিনবার প্রথম হওয়া কালাপানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ উঠেছে। ১৮ নভেম্বর পরিদর্শনকালে ঘটনাটি ঘটে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সেদিন শিক্ষা অফিসার নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বিদ্যালয়ে আসেন। পরিদর্শনের সময় প্রধান শিক্ষকের কাছে তিনি ব্যক্তিগতভাবে অর্থ দাবি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে জানান, প্রতিষ্ঠানের ফলাফল, শৃঙ্খলা ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ম মেনে পরিচালিত হচ্ছে; তাই পরিদর্শনে এসে অর্থ দাবির প্রশ্নই আসে না। তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানান।

প্রধান শিক্ষকের দৃঢ় অবস্থানের পর শিক্ষা অফিসার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বলে উপস্থিতরা জানান। নিয়ম অনুযায়ী নাস্তা-পানীয় পরিবেশন করা হলেও তিনি তা গ্রহণ করেননি। পরে পরিদর্শন বইয়ে নেতিবাচক মন্তব্য লিখে যান, যা শিক্ষকরা অন্যায্য ও প্রতিহিংসামূলক বলে মনে করছেন।

স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন মহল এ ঘটনাকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন। তারা বলছেন, পরিদর্শনে এসে অর্থ দাবি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না; এটি সন্দ্বীপের শিক্ষা ব্যবস্থাকে অপমানিত করে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী কর্মকর্তার অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরিজ বাঁচাতে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পাকিস্তানের

সন্দ্বীপে পরিদর্শনে এসে অর্থ দাবি: মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগ।

আপডেট সময় : ০৭:৩১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫