ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমি-বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে রড দিয়ে পিটুনি

  • সিরাজগঞ্জের তাড়াশে জমি-বাড়ি রেজিস্ট্রি করে না দেওয়ায় লোহার রড দিয়ে বাবাকে বেধড়ক পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। খবর পেয়ে ওই বৃদ্ধের মেয়ে ও জামাতা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বিন্নাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের দুই ছেলে সরিদুল ইসলাম (৩৫) ও  জরিপ (৩০)।

দীর্ঘদিন ধরে তার বাবার কাছ থেকে জমি-বাড়ি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু ছেলেদের বিরূপ আচরণ ও নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি তাতে রাজি হননি।গতকাল মঙ্গলবার রাতে আব্দুর রাজ্জাককে তার দুই ছেলে পুনরায় জমি লিখে দেওয়ার জন্য প্রস্তাব করলে তিনি সরাসরি না বলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা লোহার রড দিয়ে রক্তাক্ত জখম করে তাকে ঘরে আটকে রাখে।

আজ বুধবার (১২ নভেম্বর) প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলা রাণীগ্রাম থেকে মেয়ে ও জামাতা এসে আব্দুর রাজ্জাককে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

বিকেলে চিকিৎসারত অবস্থায় আব্দুর রাজ্জাক বলেন, ছেলেরা তাকে ভাত দেয় না। এখন বাড়ি-জমি রেজিস্ট্রি করে দিতে বলে। না বলায় তাকে বেদম মারধর করে হত্যাচেষ্টা করে।

প্রতিবেশীরা চলে এলে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। 

ছেলেদের বিরুদ্ধে মামলা করবেন কি না? জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, সন্তান তো, মায়া লাগে। মামলা করে লাভ কী বলেন?

আব্দুর রাজ্জাকের একমাত্র মেয়ে রেজদা খাতুন বলেন, বাবা জমি-বাড়ি লিখে না দেওয়ায় ভাইয়েরা তাকে পিটিয়ে হত্যাচেষ্টা করে। আমি এর বিচার চাই।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, এ সংক্রান্ত কেউ অভিযোগ দেয়নি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জমি-বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে রড দিয়ে পিটুনি

আপডেট সময় : ০৪:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫