ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দুদকের গণশুনানি ১৮১ অভিযোগের মধ্যে তাৎক্ষণিক ১৫১টি নিষ্পত্তি

  • পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে সরকারি বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে ওঠে এসেছে ১৮১টি অভিযোগ। এর মধ্যে ১৫১টি অভিযোগ তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে দুদক।

রবিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে দুদক সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, আর গণশুনানিটি পরিচালনা করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী।

গণশুনানিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেবা গ্রহীতারা একে একে নিজেদের অভিযোগ তুলে ধরেন, আর সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগের জবাব দেন। অনেক অভিযোগ নিষ্পত্তি করা হয় এবং কিছু অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন দুদক কমিশনার।

বিশেষভাবে উল্লেখযোগ্য, পঞ্চগড় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী হান্নান শেখের বিরুদ্ধে বাফার গোডাউনের জমি অধিগ্রহণ সংক্রান্ত অভিযোগ তদন্তের নির্দেশ দেন কমিশনার।

গণশুনানিতে অংশ নেওয়া সেবা গ্রহীতারা জানান, দীর্ঘদিনের ভোগান্তি ও অভিযোগ সরাসরি জানিয়ে তাৎক্ষণিক প্রতিকার পেয়ে তারা সন্তুষ্ট। তারা দুদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের গণশুনানি আয়োজনের আহ্বান জানান।

দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজি বলেন,

দুদক শুধু শাস্তি দেয় না, জনগণের অভিযোগ শুনে সমাধানের পথও খোঁজে। দুর্নীতিকে সামাজিকভাবে প্রতিরোধে জনগণের অংশগ্রহণই সবচেয়ে কার্যকর হাতিয়ার।

গণশুনানি শেষে দুদক কর্মকর্তারা জানান, পঞ্চগড়ে প্রাপ্ত সব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতির বিরুদ্ধে দুদকের গণশুনানিতে জনতার সরব অংশগ্রহণ ও সন্তোষ প্রকাশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পঞ্চগড়ে দুদকের গণশুনানি ১৮১ অভিযোগের মধ্যে তাৎক্ষণিক ১৫১টি নিষ্পত্তি

আপডেট সময় : ০৫:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫