- সন্তান পড়তে বসতে চায় না, খেতে চায় না, কথা শোনে না; এই অভিজ্ঞতা প্রায় সব বাবা-মায়েরই হয়। ছোটবেলায় দুষ্টুমি তো সবার মধ্যেই থাকে, সে মিলেনিয়াল হোক বা জেনজি। কিন্তু জেন আলফা প্রজন্মের শিশুদের নিয়ে আজকের বাবা-মায়ের চিন্তা ভিন্ন। এখনকার বাচ্চারা অতিরিক্ত সময় ফোনে কাটায়।
নিজে মোবাইল থেকে দূরে থাকুন
বাচ্চার সঙ্গে কাটানো সময়ে হাতে মোবাইল নেবেন না। গল্প করুন, খেলুন, একসঙ্গে কাজ করুন কিন্তু ফোনের দিকে মন দেবেন না। আপনি যদি নিজে মোবাইল থেকে দূরে থাকেন, সন্তানও আপনার আচরণ অনুসরণ করবে।
ইনডোর গেমে ব্যস্ত রাখুন
খেলাধুলার মধ্যে থাকলে বাচ্চারা মোবাইল ধরতে চায় না।
খাওয়ার সময় মোবাইল নয়
অনেক বাবা-মা সন্তানকে খাওয়ানোর সময় মোবাইল ধরিয়ে দেন, যাতে খেতে বসে থাকে।
ধীরে ধীরে স্ক্রিন টাইম কমান
একেবারে হঠাৎ করে টিভি বা মোবাইল বন্ধ করে দেবেন না। এতে শিশু আরো জেদি হতে পারে। বরং ধীরে ধীরে স্ক্রিন টাইম কমান। নির্দিষ্ট সময় ঠিক করে দিন। কোন সময় কতক্ষণ টিভি বা মোবাইল দেখা যাবে। নিয়মিতভাবে সীমা বজায় রাখলে আসক্তি কমে যাবে এবং স্বাস্থ্যকর রুটিন তৈরি হবে।
সূত্র : এই সময়
ডিজিটাল ডেস্ক 
























